বস্তাচাপায় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মিস্ত্রিপাড়া এলাকায় রোববার বালুর বস্তায় চাপা পড়ে আনারুল গাজী (৩২) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শ্রমিক আহত হন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান টেকদে ইন্টারন্যাশনালের বালুবোঝাই একটি কার্গো দুপুর ১২টার দিকে নলিয়ান মিস্ত্রিপাড়ায় এসে থামে। পরে কার্গোটি থেকে ২৫০ কেজি ওজনের প্রতিটি বস্তা ক্রেনের মাধ্যমে নামানো হচ্ছিল। শ্রমিকেরা এই কাজে সহযোগিতা করছিলেন। একপর্যায়ে বস্তা ধসে পড়লে আনারুল ও আবদুল মান্নান (৩৫) চাপা পড়েন।