বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী ও দ্বিখণ্ডিত নারীর লাশের পরিচয় মিলেছে। খাদিজা বেগম নামের ওই নারী গৃহকর্মীর কাজ করতেন। গত শুক্রবার উত্তরার ১৪ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়ক থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
গতকাল রোববার সকালে নিহত খাদিজার স্বজনেরা ঢাকা মেডিকেলের মর্গে এসে লাশ শনাক্ত করে দাফনের জন্য নিয়ে যান।
খাদিজার স্বজনেরা জানান, খাদিজা উত্তরার পূর্ব ধরাইল এলাকায় থাকতেন। তাঁর স্বামীর নাম কাদের। দুই ছেলের জননী খাদিজা বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের পাকুদিয়ার তালটেকে।
নিহত খাদিজার বোন মিনারা বেগম জানান, খাদিজা বাসায় না ফেরায় তাঁরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। কোথাও তাঁকে না পেয়ে মর্গে আসেন।