বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক যুবকের (৩০) মস্তকবিহীন বস্তাবন্দী নয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। মুড়াপাড়া ডিগ্রি কলেজ-সংলগ্ন সড়কের পাশের ঝোপ থেকে গতকাল রোববার বিকেলে ওই লাশ উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পলিথিনে মোড়ানো একটি বস্তা থেকে মস্তকবিহীন শরীর ও অপর বস্তার ভেতর থেকে দুটি হাত ও দুই পায়ের আটটি অংশ উদ্ধার করা হয়। অন্য কোথাও হত্যা করে ভোরের কোনো একসময় যুবকের লাশ দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে।