বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানাধীন মাদারটেক থেকে গতকাল বুধবার এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যবসায়ীর নাম আল-আমীন (৪০)। পুলিশ বলেছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, আল-আমীন ঠিকাদারি ব্যবসা করতেন। তিনি জানালার কাঠামো তৈরিতে ব্যবহূত থাই অ্যালুমিনিয়াম সরবরাহ করতেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি মেরুল বাড্ডায় ভাড়া বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সদর উপজেলায়।