বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডা এলাকা থেকে গতকাল শনিবার রাতে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৩০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গতকাল রাত ১১টার দিকে পূর্ব খন্দকার বাড়ি এলাকাসংলগ্ন একটি ঝিল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশটি অর্ধগলিত ও পচে গেছে। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে খুন করে বস্তাবন্দী করে ঝিলে ফেলে গেছে।