বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের মধ্য পীরের বাগ থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহসীন আলী বলেন, খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে দক্ষিণ পীরের বাগের একটি খালি প্লটের দেয়ালের পাশ থেকে বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে দুর্বৃত্তরা ওই স্থানে ফেলে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।