বস্তাবন্দী লাশ ফেলতে গিয়ে স্বামী-সতিনসহ আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার আড়পাড়া গ্রামে গৃহবধূর বস্তাবন্দী লাশ ফেলতে গিয়ে গতকাল রোববার বিকেলে স্বামী, সতিনসহ পাঁচজনকে আটক করে গ্রামবাসী৷ পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়৷
বস্তায় ভর্তি লাশটি রহিমা খাতুনের (২৮)। তিনি চৌগাছার হুদা হাজিপুর গ্রামের জহুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। আটক ব্যক্তিরা হলেন জহুরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী ফাতেমা-তুজ-জোহরা, ফাতেমার ভাই রেজয়ানুল ইসলাম ও রফিকুল ইসলাম এবং সিএনজিচালিত অটোরিকশার চালক শহিদুল ইসলাম।
চৌগাছা থানার ওসি আকরাম হোসেন বলেন, স্বামী, সতিন ও তাঁর ভাইয়েরা শনিবার দিবাগত রাতে রহিমার মাথায় শিল-বাটা দিয়ে আঘাত করে হত্যা করেন৷