প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার বাবুবাজারে চালের বস্তায় চাপা পড়ে গতকাল বৃহস্পতিবার আবদুল জলিল (৬০) নামের এক বৃদ্ধ শ্রমিকের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ওই এলাকায় একটি চালের আড়ত থেকে চালভর্তি বস্তা নামানোর সময় একটি বস্তা আবদুল জলিলের ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আবদুল জলিল কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরে।
নিজস্ব প্রতিবেদক।