বস্তায় তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাতনামা এক তরুণীর (২০) বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে নাজিরেরবাগ এলাকার ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে সড়কের পাশে আবর্জনার স্তূপ থেকে তরুণীর বস্তাবন্দী মৃতদেহটি উদ্ধার করা হয়। তরুণীর শরীরের বিভিন্ন অংশে কালচে ও নীল ফোলা জখমের দাগ ছিল। তাঁর পরনে ছিল হলুদ রঙের সালোয়ার-কামিজ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, সকালে ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপে একটি চটের বস্তা দেখে সন্দেহ হওয়ায় এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চটের বস্তা থেকে এক তরুণীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মৃতদেহ দেখতে পায়। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি