বস্তি উচ্ছেদ না করার প্রতিশ্রুতি খায়রুজ্জামানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশ নির্বাচনে নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান গতকাল সোমবার নির্বাচনী গণসংযোগকালে বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে নগরের কোনো বস্তি উচ্ছেদ করা হবে না। জমি অধিগ্রহণও করা হবে না। বরং নির্বাচিত হলে বস্তিবাসীর জীবনমান উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করবেন।অন্যদিকে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন সুখে-দুঃখে নগরবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বলেন, প্রতারণা ও মিথ্যা আশ্বাস নয়, তিনি নির্বাচিত হলে নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান গতকাল সকাল ১০টার দিকে নগরের বেলদারপাড়া মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর তিনি সুলতানাবাদ, বোয়ালিয়াপাড়া, রেশমপট্টি, মুন্সিডাঙ্গা, খুলিপাড়া, শিরোইল স্কুলপাড়া ও বাস্তুহারা এলাকায় যান।সম্মিলিত নাগরিক ফোরামের মেয়র পদপ্রার্থী মোসাদ্দেক হোসেন গণসংযোগকালে বলেন, আনারস প্রতীকের প্রতি সর্বস্তরের মানুষের সাড়া পড়েছে। তিনি ১৪ ও ১৭ নং ওয়ার্ডের উত্তরা ক্লিনিক মোড়, তেরখাদিয়া স্টেডিয়াম, বিলসিমলা, তেরখাদিয়া পশ্চিমপাড়া, মধ্যপাড়া ও উত্তরপাড়া, বহরমপুরে ও ডাশমারী এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।