বস্তি উচ্ছেদ বন্ধ করে বাস্তুহারাদের বাসস্থানের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্তি উচ্ছেদ বন্ধ করে বাস্তুহারাদের সরকারি জমিতে বাসস্থান নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে সংগঠনটি থেকে এই দাবি জানানো হয়েছে।
সমাবেশে সংগঠনের সভাপতি ফয়জুল হাকিম বলেন, সংবিধানে জনগণের স্বাস্থ্যসম্মত বাসস্থান নির্মাণ করার কথা বলা হলেও স্বাধীনতার ৪৫ বছর পরে তা কোনো সরকারই করতে পারেনি। বাংলাদেশ আজ পরিণত হয়েছে লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজদের লুণ্ঠনের দেশে। শোষণ-বৈষম্যের এই ব্যবস্থা উচ্ছেদে বস্তিবাসীকে সংগ্রামে নামার আহ্বান জানান তিনি।
সমাবেশে টাফ নেত্রী শেফালী বেগম বলেন, ২১ জানুয়ারি বেআইনিভাবে কল্যাণপুর পোড়া বস্তি উচ্ছেদ করেছে। ওই বস্তিবাসীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি। বিজ্ঞপ্তি।