বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের চরথানাপাড়া বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০টি বাড়ি ভসঞ্চীভূত হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গতকাল দুপুর পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে পৌনে এক ঘণ্টা চেষ্টায় কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে একজন আহত হয়েছেন। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।