প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের বান্দরোড এলাকার ভাটার খাল বস্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে আগুনে ২২টি ঘর পুড়ে গেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেন, মোসাম্মৎ মালেকা বেগম নামের এক নারীর ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয় বলে ধারণা করা হচ্ছে।