বস্তির আগুন নিভেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব রাজাবাজারের কাছে আমবাগান বস্তিতে লাগা আগুন নিভেছে। আগুনে অর্ধশতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।
আজ বুধবার সকাল আটটার দিকে ওই বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এ কাজে স্থানীয় লোকজনও অংশ নেয়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের জোন-৩–এর উপসহকারী পরিচালক মামুন মাহমুদ বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আমবাগান বস্তিতে আগুন লাগলে পান্থপথ থেকে ফার্মগেট যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

আরও পড়ুন...
গ্রিন সুপার মার্কেটের পেছনের বস্তিতে আগুন