বস্তির শতাধিক ঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে গেছে মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর। গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুনে ছাই হয়ে যায় বস্তির একাংশ। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হওয়া আগুন রাত ১১টার দিকে নেভানো হয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে তারা তখনো নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।