বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান জাতির বৃহত্তর স্বার্থে মহান মুক্তিযুদ্ধের আলোকে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য দৈনিক পত্রিকার সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর বাসসের।মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের মুখপত্র দৈনিক জয়বাংলা পত্রিকার সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধিদল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতির অগ্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী তখনকার সাপ্তাহিক ও বর্তমানে দৈনিক জয়বাংলার কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। জয়বাংলা মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ের অধীন প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা।কর ন্যায়পালের বিদায়ী সাক্ষাৎ: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে গতকাল বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী। তিনি কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা রাষ্ট্রপতিকে অবহিত করেন। কর ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালনের সময় সহায়তার জন্য রাষ্ট্রপতি ও সরকারকে ধন্যবাদ জানান।