বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হলে সরকার, দেশ, সমাজ—সবাই উপকৃত হবে। মিথ্যা বা বিকৃত সংবাদ কারও জন্য মঙ্গলজনক নয়। সে জন্য গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। দক্ষ, কার্যকর ও উন্নয়নবান্ধব গণমাধ্যম বিষয়ে গতকাল সোমবার এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
ফেনী জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন নুরুল করিম মজুমদার, আবু তাহের, বখতেয়ার ইসলাম, শাহজালাল রতন, শওকত মাহমুদ, শাহাদাত হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক জানান, ফেনীতে দৈনিক, সাপ্তাহিক, মাসিকসহ ৬৩টি পত্রিকার নিবন্ধন রয়েছে। তবে নিয়মিত প্রকাশ না করায় ছয়টি পত্রিকার নিবন্ধন বাতিল করা হয়েছে। আরও ১২টি পত্রিকা পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।