বস্ত্র ও কুটির শিল্প মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে নারী উদ্যোক্তাদের তিন দিনব্যাপী বস্ত্র ও কুটিরশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহরের উন্মুক্ত মঞ্চে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিব। পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ উইমেন চেম্বারের কর্মসূচি কর্মকর্তা সুমন্ত কুমার মোহন্ত, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহাজাদী প্রমুখ। গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজন করে।