বস্ত্র ও খাদ্য বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইন্ক নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আর্থ–সামাজিক উন্নয়ন সংস্থা (আসাউস) গতকাল রোববার দুপুরে শিল্প ও বণিক সমিতির প্রাঙ্গণে শতাধিক পরিবারের মধ্যে এগুলো বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান, আসাউসের পরিচালক দেবাশীষ প্রামাণিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুজিত সরকার, রাজশাহী উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনিরুজ্জামানসহ আরও অনেকে।