বস্ত্র কারখানার কর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার বস্ত্র কারখানার এক কারিগরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তাঁর সহকর্মীকে আটক করেছে।
নিহত সেন্টু মণ্ডল (৩৩) পাবনার ঈশ্বরদী উপজেলার মহাদেবপুর (পূর্বপাড়া) গ্রামের আবদুল গফুর মণ্ডলের ছেলে। তিনি মুলাইদের নোমান টেক্সটাইল মিলস কারখানায় মেকানিক্যাল ফোরম্যানের চাকরি করতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রোকন ইসলাম জানান, মাথায় ইট দিয়ে থেঁতলে সেন্টুকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সেন্টুর কক্ষসঙ্গী ও সহকর্মী রেজাউল করিমকে (৩৪) আটক করা হয়েছে।