বস্ত্র কারখানার ৬৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের কালামপুরে গতকাল সোমবার গুলি করে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে একটি বস্ত্র কারখানার ৬৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই কারখানার একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ব্যাংক থেকে গতকাল টাকাগুলো উত্তোলন করা হয়েছিল বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
ধামরাই থানার পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালামপুরের করিম টেক্সটাইল মিলের কয়েকজন কর্মকর্তা ও চারজন নিরাপত্তাকর্মী বিকেল চারটার দিকে ইসলামী ব্যাংক কালামপুর শাখা থেকে ওই টাকা উত্তোলন করেন। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি কালামপুর-সাটুরিয়া সড়কে বাঁক অতিক্রমের সময় একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাঁদের গতিরোধ করে। এরপর দুর্বৃত্তরা মাইক্রোবাসটির কাচ ভেঙে টাকার থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় মাইক্রোবাসে থাকা আবদুল করিমসহ নিরাপত্তাকর্মীরা বাধা দেন। এ পর্যায়ে দুর্বৃত্তরা একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। পরে তারা গাড়ির ভেতরে গুলি করে টাকার থলে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে করিমের পায়ে ও হাতে গুলি লাগে।