বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বেয়ারা জিন্দাপীরের মাজার, ইস্টার্ন বাজারসহ পাঁচটি স্থানে বিএনপির উদ্যোগে এক হাজার ৩০০ দুস্থ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে গতকাল শনিবার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বেয়ারা জিন্দাপীর মাজার এলাকায় দুস্থ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘হামলা ও মামলার ভয় দেখিয়ে আমাদের আন্দোলন ঠেকিয়ে রাখা যাবে না।’ এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক গোলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন।