বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে গতকাল বুধবার ৫৮৩ জন দুস্থ শীতার্ত নারী-পুরুষ ও শিশুর মধ্যে জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট ও জামা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মোহনগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রাজ্জাক, পৌরসভার মেয়র মাহবুবুন্নবী শেখ প্রমুখ।