বস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক অসচ্ছল লোকজনের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর রাজদিঘির পার বাজারে শিক্ষানুরাগী আবদুল হক চৌধুরীর আর্থিক সহায়তায় এসব বস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আবদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রিপন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণীত রঞ্জন দেবনাথ, আবদুল করিম, সাইফুর রহমান, নুরুল ইসলাম, ফজলুর রহমান, আছকন মিয়া।