বস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁ সদর থানা-পুলিশের আয়োজনে উপজেলার ১১৮ জন গ্রাম পুলিশের (চৌকিদার ও দফাদার) মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটায় নওগাঁ সদর থানা চত্বরে কমিউনিটি পুলিশিং শেডে এই ঈদবস্ত্র বিতরণ করা হয়। নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার মোহসিন হোসেন, সামিউল আলম ও ফারজানা হোসেন।