প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় আড়াই শ হিন্দু পরিবারের মধ্যে নতুন কাপড় ও অর্থ বিতরণ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। উপজেলার মৌছা মান্দ্রা গ্রামে তাঁর পৈতৃক বাড়ি ও কনকসার ইউনিয়নে গতকাল শুক্রবার এই কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় মাহবুবে আলম বলেন, ‘আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা সবাই সবার ধর্ম উৎসবে শরিক হই। এখানে হিন্দু সম্প্রদায়ের লোকেরা খুবই স্বচ্ছন্দের সঙ্গে তাদের শারদীয় দুর্গোৎসব পালন করবে বলে আশাবাদী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ বিষয়ে অত্যন্ত কঠোরতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।’ এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহীন, থানার ওসি আনিছুর রহমান প্রমুখ।