বস্ত্র বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে মির্জাজাঙ্গাল এলাকার নিম্বার্ক আশ্রম ও আখালিয়া কালীবাড়ি পূজামণ্ডপ প্রাঙ্গণে গতকাল দুপুরে দুই শতাধিক নারীকে পোশাক দেওয়া হয়েছে। এ সময় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, জেলা সাধারণ সম্পাদক রজতকান্তি ভট্টাচার্য, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব, সহসভাপতি চন্দন দেব, সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক চন্দন দাস, মিহির দেব, বরুণ বণিক, বিধান পাল, প্রদীপ কর্মকার, বিপ্লব কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।