বস্ত্র মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজমাঠ প্রাঙ্গণে মাসব্যাপী বস্ত্র ও কারুপণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী মেলার উদ্বোধন করেন। গোয়ালন্দ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।