বহদ্দারহাট ও কালুরঘাটে সিডিএর উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও কালুরঘাট এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সিডিএর (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ অভিযান চালিয়েছে। তিন ঘণ্টাব্যাপী অভিযানে ইমারত নির্মাণ আইন অমান্য করে রাস্তা, ফুটপাত, নালা ও খাল দখল করে গড়ে তোলা বিভিন্ন ভবন এবং দোকানের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর নির্বাহী হাকিম মোহাম্মদ আশরাফুল আমিন। সঙ্গে ছিলেন সিডিএর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুর হাসান, সড়কের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মাহফুজুর রহমান প্রমুখ।সিডিএ সূত্রে জানা যায়, গতকাল সকালে বহদ্দারহাট থেকে কালুরঘাট সেতু পর্যন্ত এলাকার সংযোগ সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে কামাল বাজার পর্যন্ত অংশে পাঁচটি ভবনের সীমানা দেয়াল ভেঙে ফেলা হয়। ৫০টি দোকান এবং ১৫০টি দোকানের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। এ ছাড়া ফুটপাতের ওপর নির্মিত দুটি বিজ্ঞাপনী টাওয়ার উচ্ছেদ করা হয়। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযান সম্পর্ক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আমিন প্রথম আলোকে বলেন, ‘ইমারত নির্মাণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।’