বহদ্দারহাটে রাসায়নিক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় গতকাল সোমবার বিকেলে জুতার আঠা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। রাসায়নিক পদার্থের কারণে কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। আগুনে কারখানার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ জানায়, তারা কেমিক্যাল কোম্পানির ওই কারখানার পাশে পদ্মা অয়েল কোম্পানির একটি তেলের ডিপো ছিল। তবে আগুন থেকে সেটি রক্ষা পেয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানায় জুতার সলিউশন তৈরি করা হতো। পাশাপাশি এখানে এসব আঠার যাবতীয় রাসায়নিক কাঁচামাল ও তৈরি আঠা থাকত। বেলা তিনটার দিকে তিন কক্ষবিশিষ্ট টিনশেড কারখানায় রাসায়নিক পদার্থের মিশ্রণ করার সময় আগুনের সূত্রপাত হয়।চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, বেলা তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। আগুনে আশপাশের কোনো দোকান ও বাসাবাড়ির বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি কাজ করে। সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।