বহরমপুর কারাগার থেকে ৩৯ বাংলাদেশি বন্দীকে ফেরত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার (কারাগার) থেকে গতকাল সোমবার ৩৯ জন বাংলাদেশি বন্দীকে ফেরত পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার এবং কাল বুধবার বাকি ৪০ জনকে ফেরত পাঠানো হবে।বহরমপুর কারাগার কর্তৃপক্ষ প্রথম আলোকে জানায়, গতকাল বিশেষ ব্যবস্থায় কারাগার থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ৩৯ বন্দীকে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্তে নেওয়া হয়েছে। সেখান থেকেই বন্দীদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বাংলাদেশে ফেরত পাঠাতে সম্প্রতি ৮০ জন বন্দীকে বহরমপুর কারাগারে নেওয়া হয়। তাঁদের মধ্যে গত বৃহস্পতিবার রাতে একজন বন্দীর মৃত্যু হয়।