বহিরাগত ও প্রহরীদের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গতকাল শনিবার সকালে বহিরাগতদের সঙ্গে বন প্রহরীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় বন প্রহরীরা একটি ফাঁকা গুলি ছোড়েন।
প্রত্যক্ষদর্শী ও বন প্রহরীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাফারি পার্কের বাইরে মূল ফটকের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গায় অস্থায়ী দোকানপাট বসান বহিরাগতরা। কয়েক দিন ধরে তাঁদের দোকানপাট সরিয়ে নিতে বলে বন বিভাগ। গত দুই দিনে কিছু দোকানপাট সরিয়ে নেওয়া হয়। গতকাল সকাল সাতটার দিকে বন প্রহরীরা অন্য দোকানগুলো উচ্ছেদ করতে যান। এ সময় বহিরাগত সিরাজুল ইসলাম ও তাঁর সহযোগীরা বাধা দেন। এ নিয়ে তাঁদের সঙ্গে বন প্রহরীদের বাগ্বিতণ্ডা হয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে তিনজন বন কর্মকর্তা ও অস্ত্রধারী তিনজন বন প্রহরী আবার দোকান উচ্ছেদ করার চেষ্টা করেন। একপর্যায়ে সিরাজুল ও তাঁর সহযোগীদের সঙ্গে বন প্রহরীদের টানাহেঁচড়া হয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে একটি ফাঁকা গুলি ছোড়েন বন প্রহরীরা।
সিরাজুল ইসলাম বলেন, ইজারাদারদের কাছ থেকে তাঁরা পার্কিংয়ের জায়গা পুনরায় ইজারা নিয়েছেন। শ্রীপুর থানার এসআই সৈয়দ আজিজুল হক বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে দোকানপাট সরাতে গেলে বহিরাগতদের সঙ্গে বন প্রহরীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।