প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কামাল-রঞ্জিত (কে-আর) মার্কেটে গত বুধবার রাতে বহিরাগতদের হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মো. জসীম উদ্দিন।ওই হামলার ঘটনায় বুধবার রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তাকর্মী মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আজম, মো. জসিম উদ্দিন, সাহেলসহ ২৯ জনের বিরুদ্ধে এ মামলা করেন। পুলিশ ময়মনসিংহ সদরের শিকারীকান্দা এলাকা থেকে গতকাল শনিবার বেলা তিনটার দিকে জসীমকে গ্রেপ্তার করে।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গতকাল সন্ধ্যায় জানান, গ্রেপ্তার জসীমকে থানাহাজতে রাখা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।