প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল শনিবার সকালে দুর্ঘটনায় একটি লাইটার জাহাজের তলা ফেটে আংশিক ডুবে গেছে। দুর্ঘটনার সময় জাহাজের ১৩ জন নাবিক কাছাকাছি থাকা অপর একটি লাইটার জাহাজে উঠে রক্ষা পান।
বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম প্রথম আলোকে বলেন, একটি বড় জাহাজ থেকে পণ্য খালাসের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে ছোট জাহাজটি। ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজটি সৈকতের কাছাকাছি এনে রাখা হয়েছে। ফলে বহির্নোঙরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।