বহির্নোঙরে জাহাজের ডেক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল রোববার সকালে একটি জাহাজ থেকে পণ্য খালাসের সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের নাম মো. আবু হানিফ। তাঁর বাড়ি নোয়াখালীতে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এমভি সারিম নামের একটি পণ্যবাহী জাহাজে কাজ করার সময় পা পিছলে জাহাজের খোলে পড়ে গুরুতর আহত হন হানিফ। হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়।বন্দর সূত্রে জানা গেছে, সিমেন্ট ক্লিংকারবাহী এ জাহাজটি গত ২০ মে বন্দরের বহির্নোঙরে আসে। জাহাজের স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিং।