প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের টিলাগড়ে গত রোববার রাতে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্র থেকে তিনজনের বহিষ্কারাদেশ জেলা কমিটির কাছে পাঠানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী এবং নগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মিঠু তালুকদার। জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম বলেন, ‘সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত’ থাকার প্রমাণ পাওয়ায় তিনজনকে বহিষ্কার করার বিষয়টি তাঁদের জানানো হয়। ওই সংঘর্ষে জেলা কমিটির সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ চারজন আহত হন।