প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়িতে পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল মালেকের পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মনোনীত প্রার্থী আবদুল মালেকের পক্ষে কাজ করার জন্য জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলামকে বারবার অনুরোধ করা হয়। কিন্তু তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাজুল ইসলামকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।