প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ফয়সাল সিদ্দিকী ওরফে আরাফাতকে দলীয় কর্মকাণ্ডের পরিপন্থী কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ওরফে সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাধিক নেতা বলেন, ২৩ মার্চ ফয়সাল সিদ্দিকীর অনুসারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনাকক্ষে ভাঙচুর করার অভিযোগ ওঠে। এ ছাড়া তিনিসহ তাঁর অনুসারীদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ রয়েছে।