বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় আটজনকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কুমার কর্মকার জানান, গতকাল বিকেলে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী প্রার্থীদের মধ্যে তালম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জয়নুল আবেদীন, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সগুনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল হালিম মণ্ডল, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান, উপদেষ্টা জহুরুল ইসলাম ও সদস্য আবদুস সামাদ মাস্টার, সিরাজুল ইসলাম, রবিউল করিমকে বহিষ্কার করা হয়।