প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় গতকাল সোমবার দুজনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন বারুহাস ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আসাদুজ্জামান ও মাধাইনগর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মো. আবুল বাশার সরকার। ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আফসার আলী বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আট ইউনিয়নে আটজন প্রার্থী বাছাই করা হয়েছিল। কিন্তু দলীয় নির্দেশ উপেক্ষা তাঁরা দুজন প্রার্থী হন।