বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউপির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরজাহান বেগমকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্র জানায়, গত সোমবার রাতে উপজেলা আওয়ামী লীগের সভায় তাঁকে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একই ইউপিতে দলের চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে সক্রিয় নন। নূরজাহান বেগম বলেন, ‘আমি নিজেই সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে নির্বাচন করছি। তাই নিজের নির্বাচনী প্রচারণা নিয়ে ব্যস্ততা রয়েছে।’ জামালপুর প্রতিনিধি|