প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউপিতে আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়া ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়। গতকাল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে বহিষ্কারের এ কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি রজ্জব আলী আকন্দ, সিনিয়র সহসভাপতি আজিজার রহমান, ক্রীড়া সম্পাদক আজাদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সৈয়দ আলী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ সরকার এবং ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রায়হান প্রধান।