বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকা, মাদকসহ ধরা পড়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক বেলাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ছিল। তাই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি চিঠির মাধ্যমে জানানো হয়েছে। গত ২৬ মে বেলালকে জাল টাকা, ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে পুলিশ।