বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ফরিদপুর চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জুলহাস শিকদারকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সভায় এ তথ্য জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ৮ সেপ্টেম্বর জুলহাস শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে জুলহাস বলেন, তিনি নিজেই দল থেকে বেরিয়ে এসেছেন।