প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বহিষ্কৃত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগের স্থানীয় তিন নেতাকে গতকাল শনিবার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কুদ্দুস, বহরপুর ইউনিয়ন সভাপতি লালচাঁদ ফকির ও জামালপুর ইউনিয়ন সভাপতি গিয়াসউদ্দিন মিয়া। রাজবাড়ী প্রতিনিধি