বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেজবাউল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আল ফারুক জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনবিরোধী কার্যকলাপ এবং দলীয় নেতা-কর্মীদের শারীরিক নির্যাতন ও হুমকিধমকির অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে।