প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক পরীক্ষার হলে মুঠোফোন আনার অভিযোগে বরিশালে ছয় পরীক্ষার্থীকে এবং নকলের অভিযোগে সাতক্ষীরায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে বরিশালের বানারীপাড়া আইডিয়াল স্কুল ও বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ছয়জনকে বহিষ্কার করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একদল পরিদর্শক। আর নকলের অভিযোগে সাতক্ষীরার আশাশুনি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তিনজন ও দেবহাটার পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শক। বরিশাল অফিস ও নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।