প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত নেতারা হলেন মো. আতর আলী, হিরেন্দ্র পুরকায়স্থ, প্রদীপ কুমার রায়, মজিবুর রহমান ও ফজলুর রহমান।