বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সদর, কাঁঠালিয়া ও নলছিটি উপজেলা পরিষদ নির্বাচনে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন কাঁঠালিয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আবদুল জলিল মিয়াজি, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির সহসভাপতি জালাল আকন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সদর উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন ও নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জেলা যুবদলের সদস্য শহিদুল হক। গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ঝালকাঠি প্রতিনিধি