বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুর রশিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাঁকে বহিষ্কারের তথ্য জানানো হয়। জানা গেছে, উপজেলায় ৩১ মার্চ ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে রশিদ ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।